ঈমানের সংজ্ঞা:
إِيمَان (ঈমান) শব্দের আভিধানিক অর্থ বিশ্বাস করা। অর্থাৎ কারো কথাকে তার বিশ্বস্ততার নিরিখে মনে প্রাণে মেনে নেওয়া। এখানে ঈমান শব্দের অর্থ আল্লাহ্ পাক ও উনার রাসূল (ﷺ) উনাকে মনে প্রাণে মেনে নেওয়া-বিশ্বাস করা। ঈমান বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাসের অর্থ এই দাঁড়ায় যে, রাসূলুল্লাহ (ﷺ) উনার আনীত শরীয়তের সমস্ত বিষয়কে সত্য বলে মেনে নেওয়া। তবে শুধু জানার নামই ঈমান নয়, কেননা খোদ ইবলিস এবং অনেক কাফের রাসূল (ﷺ) উনার নবুয়ত যে সত্য এ ব্যাপারে আন্তরিকভাবেই জানতো কিন্তু না মানার কারণে তারা ঈমানদারদের অন্তর্ভূক্ত হতে পারেনি। অতএব এ ব্যাপারে ঈমানের তিনটি স্তর রয়েছে যথা:-
(১) তাসদীক্ব বিল জানান বা আন্তরিক বিশ্বাস।
(২) এক্বরার বিললিসান বা মৌখিক স্বীকৃতি।
(৩) আমল বিল আরকান বা কার্যে পরিণত করা।
এ তিনের সমন্বয়ে প্রকৃত ঈমান গঠিত। ইসলামে দাখিল হতে হলে কোনো ব্যক্তির তথা মহিলা পুরুষ উভয়ের যে সকল বিষয়ের প্রতি আন্তরিক বিশ্বাস রাখা একান্ত প্রয়োজন।
“বাতিল ফিরকারা কেন MMD. আশরাফ সিদ্দীকীর বিরোধিতা করে??”
বাতিল ফিরকারা কেন মুর্শিদ ক্বিবলা MMD. আশরাফ সিদ্দীকীর বিরোধিতা করে?? প্রিয় মুসলিম ভাইসব- আসসালামু আলাইকুম…
আরও পড়ুন arrow_forward