হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার

সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার

ঘটনা: গুনাহ থেকে নিজেকে হিফাযত করলে অলী হওয়া যায় !

Amanullah Aman
calendar_month আগস্ট 6, 2026 schedule 5 মিনিটের পঠন visibility 122 জন পাঠক
Font Size:

গুনাহ থেকে নিজেকে হিফাযত করলে অলী হওয়া যায় !-
​হযরত আছিয়া আলাইহিস সালাম উনাদের মধ্যে সবচেয়ে খুবসুরত ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর হযরত আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লহি আলাইহিম উনাদের মধ্যে খুবসুরত ছিলেন হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি।
​তিনি একবার এক কাফেলার সাথে সফরে বের হলেন। পথিমধ্যে রাত হয়ে যাওয়ায় এক গোত্র প্রধানের বাড়িতে উঠলেন। সেই গোত্র প্রধানের এক মেয়ে ছিল। সে হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি উনাকে দেখে মুগ্ধ হলো এবং উনাকে অনৈতিক কাজের প্রস্তাব দিলো। পাপ থেকে বাঁচার জন্য হযরত আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লহি আলাইহি সেই রাতেই সেখান থেকে উঠে পালিয়ে চলে আসলেন। আরব জমির পথ উনার চেনা ছিল না। ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি এক মরুভূমিতে এসে পৌঁছলেন। হাঁটুর মধ্যে চেহারা রেখে চিন্তা করতে লাগলেন, কি ঘটনা ঘটলো এবং কাফেলার লোকেরা বা উনার সম্বন্ধে কি ভাববে!
​এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নে দেখতে লাগলেন, একজন বুযুর্গ ব্যক্তি হযরত ফেরেস্তা আলাইহিমুস সালাম উনাদের সাথে নিয়ে হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি উনার নিকট উপস্থিত হলেন এবং উনাকে সালাম দিলেন। হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি সালামের জবাব দিলেন এবং বললেন, ‘হুজুর! আমি আপনাকে চিনতে পারছি না। কিন্তু আপনার চেহারা সুরত দেখে মনে হচ্ছে নিশ্চয়ই আপনি কোনো বিশিষ্ট ব্যক্তি হবেন।’ বুযুর্গ ব্যক্তির সঙ্গে ফেরেস্তা আলাইহিমুস সালামগণ বললেন, ‘হ্যাঁ, তিনি সম্মানিত নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি এসেছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য।’ একথা শুনে হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি বিনয়ের সাথে বললেন, ‘হুজুর! কি কারণে আপনি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন? আপনি তো মহান আল্লাহ পাক উনার নবী আর আমি একজন সাধারণ ব্যক্তি।’
​হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ‘হে ব্যক্তি! আমি যেমন হযরত নবী-রাসূল আলাইহিস সালাম উনাদের মধ্যে ইউসুফ, আপনি তেমনি মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের মধ্যে ইউসুফ। সুবহানাল্লাহ! আজকে আপনার ঘটনা মহান আল্লাহ পাক উনাকে বলেছেন যে, ‘হে হযরত ইউসুফ আলাইহিস সালাম! আপনি উনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; আর এই যে আমার আরেক ইউসুফ, তিনিও এক গোত্র প্রধানের মেয়ের ওয়াসওয়াসা থেকে বেঁচে এসেছেন। আপনি উনাকে সুসংবাদ প্রদান করুন যেন যামানার বিশিষ্ট ওলী আল্লাহ হযরত যুননুন মিসরী রহমাতুল্লহি আলাইহি উনার কাছে গিয়ে আমার ইসম্বে আযম শিক্ষা করেন এবং মহাব্বত মা’রিফত অর্জন করেন।’ সুবহানাল্লাহ!
​যেহেতু হযরত ইউসুফ ইবনে হুসাইন রদ্বী রহমাতুল্লহি আলাইহি তিনি মহান আল্লাহ পাক উনার ভয়ে গুনাহ থেকে নিজেকে সংবরণ করেছিলেন, তাই মহান আল্লাহ পাক তিনি খুশি হয়ে পুরস্কারস্বরূপ উনাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাদিয়া করেছিলেন; আর সেটা হলো মহান আল্লাহ্ পাক উনার মুহাব্বত ও সন্তুষ্টি মুবারক!

(তথ্যসূত্র : আম্মাহুজুর আহমাদ আকলিমা আশরাফ সিদ্দীকি লিখিত- হাজার হাজার অলৌকিক ঘটনাবলী ১ম খণ্ড-১৬১ পৃষ্ঠা)

লেখক সম্পর্কে

Related Articles

share

এখনই শেয়ার করুন

ফেসবুক হোয়াটসঅ্যাপ

edit মন্তব্য করুন

person
email

যোগাযোগ শুরু করুন

দ্বীনি জিজ্ঞাসা বা সহায়তা দরকার?

আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।

২৪/৭ অনলাইন সেবা
১০০+ দ্বীনি প্রশ্নের উত্তর
৫০০০+ সন্তুষ্ট মুসলিম

🛒 শপিং কার্ট

No books in the cart.