তওবা কবুলের শর্তাবলী:
পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে হক্কানী অলী ও আলিমগণ তওবাহ কবুলের জন্য নিম্নের শর্তাবলী আরোপ করেছেন-
(ক) যদি গুনাহের সম্পর্ক আল্লাহর হক্বের সাথে হয় তাহলে তা হতে তওবার জন্য নিম্নের তিনটি শর্ত রয়েছে:
১. যে গুনাহ থেকে তওবাহ করতে চায় তা বন্ধ করতে হবে।
২. যে গুনাহ হয়ে গিয়েছে তার উপর লজ্জিত ও অনুতপ্ত হতে হবে।
৩. আগামীতে এমন গুনাহ্ আর হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।
(খ) আর যদি গুনাহের সম্পর্ক কোনো বান্দার প্রাপ্যের সাথে হয় তাহলে উপরোক্ত তিনটি শর্তের সাথে আরও একটি শর্ত পূর্ণ করতে হবে, আর তা হল:
৪. যে সব ব্যক্তির হক নষ্ট করা হয়েছে তার থেকে মুক্তি হাসিল করতে হবে; সুতরাং যদি তা মাল-সম্পদের বিষয় হয় তাহলে তা পরিশোধ করবে। আর যদি দৈহিক কষ্ট দেওয়ার বিষয় হয়, তাহলে প্রতিশোধ গ্রহণের জন্য নিজেকে সঁপে দেওয়ার বিষয় হয়; যেমন মিথ্যা অপবাদ, গীবত, পরনিন্দা ইত্যাদি তাহলে তার নিকট ক্ষমা চেয়ে নিবে। মারা গেলে তাদের নামে দান-খয়রাত ও দু’আ করতে থাকবে।
যদি উপরোক্ত কোনো একটি শর্তবিহীন তওবাহ করা হয় তাহলে সেই তওবাহ কবুল নাও হতে পারে।
“বাতিল ফিরকারা কেন MMD. আশরাফ সিদ্দীকীর বিরোধিতা করে??”
বাতিল ফিরকারা কেন মুর্শিদ ক্বিবলা MMD. আশরাফ সিদ্দীকীর বিরোধিতা করে?? প্রিয় মুসলিম ভাইসব- আসসালামু আলাইকুম…
আরও পড়ুন arrow_forward