নবীজি পাক (ﷺ) উনাকে জীবনের চাইতে বেশী ভালোবাসার নাম ঈমান
বুখারী হাদীসের সনদসহ দলীল:
يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ.
অর্থ: হযরত আনাস হতে বর্ণিত- নবীজি পাক (ﷺ) ইরশাদ মুবারক করেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবেনা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা-বাবা, ভাইবোন, আত্মীয়-স্বজন এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমাকে না দিতে পারবে। (সহীহ বুখারী শরীফ-১৫ নং হাদীস শরীফ)
হাদীস শরীফ:
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيْتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ – (مُتَّفَقٌ عَلَيْهِ)
অর্থ: হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) ইরশাদ মুবারক করেছেন: ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। সেগুলো হচ্ছে- (১) এই কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ্ পাক ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদ (ﷺ) উনার বান্দা ও রাসূল। (২) নামাজ কায়েম করা (৩) যাকাত প্রদান করা। (৪) হজ্ব করা। (৫) রমাদ্বন মাসে রোজা রাখা। (বুখারী ও মুসলিম শরীফ)
forum 1 Comment
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.