হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার

সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার

প্রশ্নোত্তর check_circle উত্তর দেওয়া হয়েছে

নবীজি পাক (ﷺ) উনাকে বিশ্বনবী বলা যাবে কি’না? 

person মুহাম্মদ মোস্তাক আহমেদ সোহান, বগুড়া calendar_month এপ্রিল 14, 2026
task_alt উত্তর
Font Size:

​প্রশ্ন : নবীজি পাক (ﷺ) উনাকে বিশ্বনবী বলা যাবে কি’না? 

​উত্তর : “বিশ্বনবী” বলার আড়ালে আক্বীদাগত শৈথিল্য: সচেতন হোন।
নবিজি পাক (ﷺ) উনার শান ও মর্যাদা বর্ণনা করা ইমানের অংশ। কিন্তু সেই বর্ণনায় যদি অসতর্কতা বা ভুল পরিভাষা ব্যবহৃত হয়, তাহলে তা অজান্তেই আক্বীদাগত বিভ্রান্তির কারণ হতে পারে। বর্তমান সময়ে “বিশ্বনবী” শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে-অনেকেই সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এ শব্দ ব্যবহার করলেও এর অন্তর্নিহিত সীমাবদ্ধতা নিয়ে সচেতন হওয়া জরুরি।

কুরআনিক পরিচয়: “রহমাতুল্লিল আলামীন
আল্লাহ তা’আলা এরশাদ মুবারক করেন—
​“রহামাতুল্লিল আলামীনা ওয়া রহমাতাল্লিল ‘আলামীন” (সূরা আম্বিয়া-১০৭ নং আয়াত শরীফ)
​অর্থ: “আলামীন” শব্দটি অতন্ত্র ব্যাপকবাচক, যা শুধু “আলামীন (আলামীন” শব্দটি অতন্ত্র ব্যাপক, যা শুধু পৃথিবী নয়; বরং সমস্ত সৃষ্টি-জগত, মানব, জ্বীন এবং পুরো পৃথিবী তথা সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে। নবীজি পাক (ﷺ)-উনার এই পরিভাষাই সর্বাধিক পরিপূর্ণ ও কুরআনসম্মত।

​“বিশ্বনবী” শব্দের সীমাবদ্ধতা:
বাংলা “বিশ্ব” শব্দটি সাধারণভাবে পৃথিবীকে বা দৃশ্যমান জগতকে বোঝায়। ফলে “বিশ্বনবী” বললে নবীজি পাক (ﷺ)-উনার পরিধিকে ইচ্ছাকৃত  হোক বা অনিচ্ছাকৃত হলেও সীমাবদ্ধ করা হয়ে যায়, উনার শানকে ছোট করা হয়। অনেকে সম্মান দেখাতে গিয়ে এ শব্দ ব্যবহার করলেও বাস্তবে তা “আলামীন”-এর বিস্তৃত অর্থকে ধারণ করতে পারে না। বরং এতে নবীজি পাক (ﷺ) উনার মর্যাদা নয় বরং বেয়াদবী প্রকাশ পায়।

আক্বীদাগত ঝুঁকি কোথায়?
এখানে একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা প্রয়োজন- যদি কেউ মনে করে বা প্রচার করে যে নবীজি পাক (ﷺ) কেবল “বিশ্ব” বা একটি সীমাবদ্ধ জগতের নবী, তাহলে তা কুরআনের বর্ণনার সাথে সাংঘর্ষিক হবে এবং তার ইমান চলে যাবে।
​কিছু আলেম আছে যারা নিজেদের স্কলার দাবি করে অথচ জেনে বুঝে নবীজি পাক (ﷺ) উনার শান মান ছোট করে। তাদের দেখে তাদের অন্ধ অনুসারীরা এবং সাধারণ মানুষ অনেক সময় অজ্ঞতাবশত না বুঝেই “বিশ্বনবী” শব্দটি ব্যবহার করে থাকে।

​“রহমাতুল্লিল আলামীন”
​“সমস্ত সৃষ্টিগুলোর নবী”
​​এই শব্দগুলো নবীজি পাক (ﷺ)-উনার মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরে এবং কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ রাখে না।
​নবীজি পাক (ﷺ) উনার সম্মান রক্ষায় আবেগের পাশাপাশি জ্ঞান ও সতর্কতাও অপরিহার্য। “বিশ্বনবী” শব্দটি অনেকের কাছে সম্মানসূচক হলেও, তা কুরআনিক পরিভাষা নয় এবং “আলামীন”-এর পূর্ণতা প্রকাশ করে না।
​অতএব, আমাদের উচিত—
নবিজি পাক (ﷺ)-উনার পরিচয় এমন ভাষায় তুলে ধরা, যা কুরআন ও সহীহ্ সুন্নাহর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
​আল্লাহ তাআ’লা আমাদেরকে সঠিক আক্বীদা ধারণ ও প্রচারের তাওফীক দান করুন- আমীন।

من نام عن صلاة أو نسيها فليصلها إذا ذكرها

এই উত্তরটি কি সহায়ক ছিল?
share

এখনই শেয়ার করুন

ফেসবুক হোয়াটসঅ্যাপ

forum 1 Comment

  1. মুহাম্মাদ মামুনূর রশীদ schedule

    অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

edit মন্তব্য করুন

reply মুহাম্মাদ মামুনূর রশীদ-কে উত্তর দিচ্ছেন বাতিল

person
email

যোগাযোগ শুরু করুন

দ্বীনি জিজ্ঞাসা বা সহায়তা দরকার?

আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।

২৪/৭ অনলাইন সেবা
১০০+ দ্বীনি প্রশ্নের উত্তর
৫০০০+ সন্তুষ্ট মুসলিম

🛒 শপিং কার্ট

No books in the cart.