হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার
সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার
ইসলামের দৃষ্টিতে এবং দেশের প্রচলিত আইনের প্রেক্ষাপটে কোনো ফুটবল বিশ্বকাপ বা টুর্নামেন্ট উপলক্ষে নিজ বাড়িতে বা প্রতিষ্ঠানে ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্য কোনো অমুসলিম/বিদেশী রাষ্ট্রের পতাকা টানানো নাজায়েজ ও নিষিদ্ধ।
প্রধান কারণসমূহ:
বিজাতীয় অন্ধ অনুকরণ (তাশাব্বুহ): অমুসলিমদের সংস্কৃতি ও প্রতীকের অনুকরণ ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।” (সুনানু আবু দাউদ: ৪০৩১, জামে তিরমিজি: ২৬৯৫)
ধর্মীয় প্রতীক ও শিরক: ব্রাজিলের পতাকায় থাকা নক্ষত্রমণ্ডলী মূলত ‘সাউদার্ন ক্রস’ (খ্রিস্টীয় ক্রুশ প্রতীক) এবং আর্জেন্টিনার পতাকায় থাকা সূর্যটি ইনকা সভ্যতার সূর্য দেবতা ‘ইন্তি’ (Inti)-র প্রতীক, যা সরাসরি শিরকের সাথে সম্পর্কিত। ঘরে ক্রুশ বা শিরকী প্রতীক রাখা হারাম (সহীহ বুখারী শরীফ: ৫৯৫২)।
উগ্র গোত্রবাদ (আসাবিয়্যাহ): খেলাকে কেন্দ্র করে উগ্র সমর্থক গোষ্ঠী গঠন ও বিবাদে লিপ্ত হওয়া নিষিদ্ধ (সুনানু আবু দাউদ: ৫১২১)।
রাষ্ট্রীয় আইন: ‘বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২’ অনুযায়ী সরকারি বিশেষ অনুমতি ছাড়া বিদেশেী পতাকা ওড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ।
যোগাযোগ শুরু করুন
আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।