হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার

সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার

check_circle উত্তর দেওয়া হয়েছে

ছবি-ভিডিও হারাম কেন?

person প্রশ্নকারী calendar_month মার্চ 14, 2026
task_alt উত্তর
Font Size:

প্রশ্ন : ছবি-ভিডিও হারাম কেন?
উত্তর : প্রাণীর ছবি, মূর্তি, টিভি, ভিডিও, গান-বাজনা এবং স্যাটেলাইট তথা প্রজেক্টর সম্পূর্ণরূপে হারাম। কারণ নবীজি পাক (ﷺ) ছবি-ভিডিও হারাম বলেছেন।
নিম্নে সনদসহ হাদীস দেওয়া হলো :
​حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عَبَّاسٍ (رَضِيَ اللَّهُ عَنْهُمَا) فَقَالَ إِنِّي رَجُلٌ أُصَوِّرُ قَالَ ابْنُ عَبَّاسٍ (رَضِيَ اللَّهُ عَنْهُمَا) سَمِعْتُ هَذِهِ الصُّوَرَ فَأَفْتِنِي فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ مُصَوِّرٍ فِي النَّارِ
​অর্থ: জনৈক লোক ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তা’আলা আনহু উনার নিকট এসে বলল, আমি এসব ছবি অঙ্কন করে থাকি। তাই এ ব্যাপারে আপনি আমাকে ফতোয়া দিন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) উনার নিকট যা শুনেছি, তা তোমাকে বলছি। আমি রাসূলুল্লাহ (ﷺ) উনাকে বলতে শুনেছি, প্রত্যেক প্রাণীর ছবি প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার তৈরিকৃত প্রতিটি ছবিতে জীবন দেওয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো আযাব দিতে থাকবে। ইমাম মুসলিম রহমাতুল্লহি আলাইহি এ হাদিস পড়ে শুনালে নাসের ইবনে আলী রহমাতুল্লহি আলাইহি তার অনুমতি দিলেন। (মুসলিম হা/২১১০; বুখারী হা/২২২৫ ইসলামিক ফাউন্ডেশন ৫৩৫৯, ইসলামিক সেণ্টার ৫৩৭৭)
​(১) قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُعِثْتُ لِكَسْرِ الْمُزَامِيرِ وَالْأَصْنَامِ۔
(২) لَا يَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ صُورَةٌ أَوْ كَلْبٌ۔
(৩) إِنَّ أَشَدَّ الْعَذَابِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُونَ۔
​অর্থ :
(১) হুজুর পাক (ﷺ) বলেন, আমি পৃথিবীতে নাযিল হয়েছি সকল প্রাণীর ছবি-মূর্তি, গান-বাদ্যবাজনাকে ধ্বংস করার জন্য।
(২) সেই সমস্ত জায়গায় আল্লাহর রহমত নাযিল হয়না যেখানে প্রাণীর ছবি-মূর্তি অথবা কুকুর থাকে।
(৩) নিশ্চয় কিয়ামতের দিন জাহান্নামে সবচেয়ে বেশী কঠিন আযাব হবে তাদের যারা প্রাণীর ছবি, মূর্তির সাথে (সৈচ্ছাই) সম্পৃক্ত থাকে।
​(দলিলসমূহ: মুসলিম হা/২১১০; বুখারী হা/২২২৫, বুখারী-২/৮৮০পৃ: ছবির অধ্যায়, মুসলিম ১/৮২০ পৃ: ছবির অধ্যায়, ফতহুল বারী, ফয়জুল বারী, মিশকাত, তিরমিযী, নাসাঈ ইবনে মাজাহ, আবু দাউদ, মিরকাত, আইনী, ফতহুল, মুলহিম, বজুলুল মাজহুদ, সুরা বাকারা-৫ম রুকু আয়াত ৪২ সুরা বাকারা-৮৫, সুরা নূর ৩৩-৩১, সুরা আহযাব ৩২-৩৩, সহ ৩০৫৫টি সহীহ হাদীস শরীফ)
​বিদ্র. : আপনার কোনো প্রশ্ন বা দ্বীনি জিজ্ঞাসা, মাসআলা-মাসায়িল ও আমল জানার থাকলে আমাদের ঠিকানায় মেইল বা চিঠি পাঠাতে পারেন। আপনার নামসহ প্রতি মাসের নিয়মিত সংখ্যায় উত্তর দেওয়ার চেষ্টা করা হবে- ইনশাআল্লাহ।

من نام عن صلاة أو نسيها فليصلها إذا ذكرها

এই উত্তরটি কি সহায়ক ছিল?
share

এখনই শেয়ার করুন

ফেসবুক হোয়াটসঅ্যাপ

edit মন্তব্য করুন

person
email

যোগাযোগ শুরু করুন

দ্বীনি জিজ্ঞাসা বা সহায়তা দরকার?

আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।

২৪/৭ অনলাইন সেবা
১০০+ দ্বীনি প্রশ্নের উত্তর
৫০০০+ সন্তুষ্ট মুসলিম

🛒 শপিং কার্ট

No books in the cart.