হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার
সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার
কুরআন তেলাওয়াত করলে যেমন ছওয়াব পাওয়া যায়, তেমনি কেউ যদি মনোযোগ সহকারে কুরআনের তেলাওয়াত শ্রবণ করে তাহলে একই ছওয়াব পাবে কি?
উত্তর: পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করার মতই তেলাওয়াত শ্রবণে দশ গুণ বা ততোধিক ছওয়াব পাওয়া যাবে ইনশা-আল্লাহ্। তবে এটি নির্ভর করবে শ্রবণকারীর মনোযোগের উপর (তিরমিযী, মিশকাত হা/২১৩৭;)। সেজন্য আল্লাহ তাআ’লা পবিত্র কুরআন শরীফ মনোযোগ সহকারে শোনার আদেশ করেছেন। মহান আল্লাহ পাক এরশাদ মুবারক করেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
অর্থ: ‘যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে শোন এবং চুপ থাক, যাতে তোমাদের উপর রহমত নাযিল হয়’ (পবিত্র সুরা আ‘রাফ ২০৪ নং আয়াত শরীফ)।
তিনি আরো এরশাদ মুবারক করেন,
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا
অর্থ: ‘যে ব্যক্তি একটি ভালো কাজ করবে এর বিনিময়ে তার জন্য দশটি নেকী রয়েছে’ (আনআ‘ম ১৬০ নং আয়াত শরীফ)।
রাসূল (ﷺ) ইবনু মাসউদ (রাযিঃ), উবাই ইবনু কা‘ব (রাযিঃ), আবু মূসা আশআ‘রী (রাযিঃ) সহ অন্যান্য সাহাবীদের নিকট থেকে কুরআন তেলাওয়াত
দ্বিতীয় ছবি (পৃষ্ঠা ২৩-এর অংশ বা পরবর্তী পৃষ্ঠা)
শুনতেন। সাহাবায়ে কেরাম (রাযিঃ) উনারাও একত্রিত হলে একে অপরের নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনতেন (ইবনু তাইমিয়াহ, মাজমূউল ফতওয়া ১১/৬২৬; তাফসীরুস সাদী ১/৩১৪)। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘আদম সন্তানের প্রত্যেক নেক আমলের দশগুণ হতে সাতশত গুণ ছওয়াব প্রদান করা হয়..’ (বুখারী, মুসলিম, মিশকাত ১/১৯৫৯)।
من نام عن صلاة أو نسيها فليصلها إذا ذكرها
যোগাযোগ শুরু করুন
আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।