হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার

সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী সম্পূর্ণ অরাজনৈতিক পীর মুরিদী সুন্নতী দরবার

আমাদের সম্পর্কে

হক্বের দা’ওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদের মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য : উহা ফিতনা ফাসাদ, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সত্যের সন্ধান দিয়ে প্রত্যেক মহিলা পুরুষকে সুন্নতী পর্দার মধ্য দিয়ে মহান আল্লাহপাক এবং হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টির পথে পরিচালিত করে ঈমান, নামাজ, রোজা, হজ্ব, যাকাত ও পর্দা এবং পবিত্র ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শবে বরাত, শবে ক্বদর সহ সত্যিকারের ইসলামে গ্রহণযোগ্য হানাফী মাযহাব ভিত্তিক ও হক্ব সুন্নতী ত্বরিকত ভিত্তিক সকল সঠিক আমল আক্বিদা শিক্ষা দিয়ে দেশ, জাতি, সমাজ, পরিবার, স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততী, মা-বাবা, ভাই-বোন সহ সকল আপনজন এবং নিজেদের জন্য দুনিয়া ও আখিরাতে উপকার সাধনের সঠিক দিক নির্দেশনা দানকারী একটি অরাজনৈতিক সুন্নতী দরবার শরীফ, আর এই দরবার শরীফের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে ধর্মের লেবেলে কোনো সন্ত্রাস ও জঙ্গীপনা করা যাবেনা, দেশ-জাতি ও ইসলামের সামান্যতমও ক্ষতি বা ফেতনা ফাসাদ সৃষ্টি হয় এমন কোনো কাজ এই দরবারের সাথে সম্পৃক্ত মুহাম্মাদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ সিদ্দীকী উনার কোনো মুরিদ বা অনুসারী যুক্ত হতে পারবে না। এরকম কোনো কাজের অথবা কোনো জঙ্গী-সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্তির কোনো প্রমাণ উনার কোনো মুরিদের কার্যক্রমে পাওয়া গেলে সাথে সাথে তাকে অত্র দরবার শরীফের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য আমরা কুরআন, সুন্নাহ্, ইজমা, কিয়াস ভিত্তিক ও সুন্নতের ভিত্তিতে সত্যিকারের ইসলাম নিজেরা মানবো অন্যকে দাওয়াতের মাধ্যমে মানানোর চেষ্টা করবো। দেশ, জাতি ও ইসলামের উপকার করার চেষ্টা করবো। কারো কোনো ক্ষতি করবো না। আমরা সুদ-ঘুষ, জেনা, চুরি-ডাকাতি, খুন, সন্ত্রাস-জঙ্গীপনা, হরতাল, লংমার্চ, প্রাণীর ছবি ভিডিও, টিভি, গান-বাজনা, মদ, জুয়া, গাজা, হিরোইন, ইয়াবা, গুলসহ সকল হারাম কাজ থেকে মুক্ত থাকবো ও দলীয় স্বার্থের নেশায় মত্ত না হয়ে আমরা সকলেই আজীবন খোলাফায়ে রাশেদার সুন্নতী নিয়মে হাকিক্বতে বাইয়াত, দাওয়াত ও হারাম মুক্ত জিহাদ ভিত্তিক সুন্নতী খিলাফত কায়েম করা এবং আল্লাহর খালিছ অলী হওয়ার আপ্রাণ প্রচেষ্টা আজীবন চালিয়েই যাবো ইনশা-আল্লাহ্। নবীজি পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহিলাগণ আমার পিছনে (কাবা অথবা মসজিদে নববীতে) নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে একা একা নামাজ পড়লে ২৫ গুণ ছওয়ার বেশি পাবে। (দায়লামী শরীফ ২/২৮৯ পৃঃ ও ছহীহ ইবনু খুজায়মা সহ অনেক নির্ভরযোগ্য দলীল) আমাদের সুন্নতী জামে মসজিদে কোনো মহিলা জামাতে নামাজ পড়তে পারবেন না। ইসলামী শরীয়তে জামাতে নামাজ পড়া মহিলাদের জন্য সম্পূর্ণ মাকরুহে তাহরীমী ও সাহাবাগণ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ইজমা অস্বীকার করা কুফরী। (সমূহ ফতওয়ার কিতাব) একা একা নামাজ আদায় করে শুধুমাত্র সুন্নতী ওয়াজ, তওবা, বাইয়াত ও দোয়াতে শরীক হয়ে পর্দার সাথে আম্মা হুজুরের সহিত মহিলাদের সাক্ষাত করার জন্য আসার অনুমতি দেয়া হয়েছে। উক্ত দরবার শরীফের মহিলা মহলে ৫ বছরের উর্ধ্বে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না (উহা দন্ডনীয় অপরাধ) সুরা কাহাফের ১৭ ও ২৮ নং আয়াত শরীফের আদেশক্রমে হক্বানী আলেম ও অলী হওয়ার নিয়তে ভর্তি ও বাইয়াত হোন, হক্কানী অলী ও আলেম বানানোর নিয়তে দেশ—বিদেশে ছড়িয়ে পড়ুন। বাণীতেঃ সন্ত্রাস-জঙ্গীপনা বিরোধী মুর্শিদ- মুহাম্মাদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী। বিসিএস (এ.সি) ট্রিপল টাইটেল, বি.এ অনার্স (ফোর্থ ষ্ট্যান্ড) এম. এ. (ফোর্থ ষ্ট্যান্ড), সম্মানিত সভাপতি, বগুড়া জেলাসহ উত্তরবঙ্গ সকল জেলা, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ও গ্র্যান্ড মুফতী, সুন্নতী মুফতী বোর্ড, বাংলাদেশ। প্রতিষ্ঠাতা-পরিচালক, হক্বের দা’ওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ ও MMD. ইমাম আশরাফ সিদ্দীকী সুন্নতী মডেল স্কুল, কলেজ এন্ড এতিমখানা মাদ্রাসা, MMD. ইমাম আশরাফ সিদ্দীকী মোড়, বারোপুর, বগুড়া শহর, বগুড়া। এই দরবার শরীফের সকল তথ্য পেতে Google/Youtube-এ সার্চ করুন- D. Ashraf Siddique Waz Collection

যোগাযোগ শুরু করুন

দ্বীনি জিজ্ঞাসা বা সহায়তা দরকার?

আপনি প্রশ্ন করতে চাইলে, বিস্তারিত বার্তা পাঠাতে চাইলে বা সরাসরি কল করতে চাইলে নিচের অপশনগুলো থেকে একটি বেছে নিতে পারেন।

২৪/৭ অনলাইন সেবা
১০০+ দ্বীনি প্রশ্নের উত্তর
৫০০০+ সন্তুষ্ট মুসলিম

🛒 শপিং কার্ট

No books in the cart.